বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

ফেল করা শিক্ষার্থী। পুরোনো ছবি
ফেল করা শিক্ষার্থী। পুরোনো ছবি

সদ্য প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে নজিরবিহীন ধসের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা। তাদের প্রধান চার দফা দাবিতে আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত ২১ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তিসহ ফলের সব সূচকেই এবার ব্যাপক ধস নেমেছে। এই ফল বিপর্যয়ের পরই শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দেন। তবে আন্দোলনের মূল আয়োজকদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

​শিক্ষার্থীদের ৪ দফা দাবি:

শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান চার দফা দাবি হলো:

১. সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা: ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা।

২. খাতা পুনর্মূল্যায়ন: বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কেবল খাতা পুনর্নিরীক্ষণ নয়; বরং খাতার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সকল অংশ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) রিচেক করা।

৩. নম্বর বিভাজন প্রদর্শন: ফেল করা বিষয়ের নম্বর সকল অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) আলাদাভাবে মার্কশিটে প্রদর্শন করা।

৪. সম্মিলিত পাসের ব্যবস্থা: সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা চালু করা।

ফল বিপর্যয়ের চিত্র:

২০২৫ সালের এইচএসসির ফলে অধিকাংশ বোর্ডেই পাসের হার রেকর্ড পরিমাণে কমেছে।

• ​পাসের হার: ১১টি বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

• ​সিলেট বোর্ড: এ বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গতবারের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম।

• ​কুমিল্লা বোর্ড: সবচেয়ে কম পাসের হার দেখা গেছে এ বোর্ডে, ৪৮.৮৬ শতাংশ।

• ​কারিগরি বোর্ড: ফল ধসের রেকর্ড ছাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার কমেছে ২৬ শতাংশেরও বেশি।

গ্রুপভিত্তিক ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৫৫.৫৮ শতাংশ এবং মানবিকে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ।

শিক্ষার্থীরা মনে করছেন, এই অস্বাভাবিক ফল বিপর্যয়ের কারণে অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে, যার প্রতিকার চেয়েই তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X