নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। ছবি : সংগৃহীত
আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা-মেয়ে। এর আগে তারা একই বর্ষে এসএসসি পাস করেন তারা।

এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন।

মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে চাই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X