কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন তুরস্কের পরিবহনমন্ত্রী। এর পরই জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৪ আগস্ট) পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।

তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি কিন্তু তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

আরও পড়ুন : বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

কয়েক ঘণ্টা পর তিনি আবারও ভিডিওটি পোস্ট করে বলেন, সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন তিনি।

তিনি সেখানে লিখেছেন, আংকারা-নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম ও অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।

তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, এখন থেকে সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X