কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

পুরনো ছবি।
পুরনো ছবি।

লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী গাজায় অবরোধ ও গণহত্যা চালাচ্ছে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ইয়েমেনের নৌবাহিনী ট্যাংকারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ করার চাপ বাড়াতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তার ভাষায়, ‘আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাংকারকে লক্ষ্য করেছে। যুদ্ধ শেষ না হওয়া এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান থামবে না।’

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X