কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিয়মিত অস্ত্র পৌঁছে দিচ্ছে ৩৬ জাহাজ

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে তেলআবিবকে সরাসরি মদদ দিয়ে যাচ্ছে ৩৬টি জাহাজ। অধিকার গ্রুপের একটি জোট এ তথ্য প্রকাশ করেছে। ওই জোট বলছে, প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলকে নিয়মিত অস্ত্র ও জ্বালানি সরবরাহ করেছে ৩৬টি জাহাজ।

এমন পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ওই জোট নো হারবার ফর জেনোসাইড নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। গণহত্যায় সমর্থন জোগাচ্ছে এমন জাহাজ ও কোম্পানির বিরুদ্ধে জনতার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে।

ওই জোট জানাচ্ছে, মায়েরস্ক কনটেইনার জাহাজে করে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। মার্কিন মেরিটাইম প্রোগ্রামের আওতায় ওই সরঞ্জাম ইসরায়েলে পৌঁছে দেওয়া হচ্ছে। ডেনিশ শিপিং জায়ান্ট পরিচালিত এই কোম্পানির জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও হংকংয়ের পতাকা লাগিয়ে সামরিক সরঞ্জাম পরিবহন করছে।

এর বাইরে মার্কিন পতাকাবাহী দুটি তেল ট্যাংকার ওভারসিজ সান্টোরিনি ও ওভারসিজ সান কোস্ট ইসরায়েলকে জেট ফুয়েল ও পেট্রোকেমিক্যাল সরবরাহ করছে। ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার জন্য এগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X