কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের কথা শুনতে হাজির হলিউড তারকা সিগ্যাল

সিগ্যাল ও পুতিন। ছবি : সংগৃহীত
সিগ্যাল ও পুতিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ তিক্ত। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রেই সমর্থক রয়েছে রাশিয়ার। আর সেই সমর্থক যেনতেন কেউ নন। তিনি হলেন হলিউডের অ্যাকশন স্টার স্টিভেন সিগ্যাল। শুক্রবার তাকে দেখা গেল মনোযোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শুনতে।

এদিন পুতিন ইস্টার্ন ইকোনমিক ফোরাম-ইইএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এই সম্মেলন রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত হচ্ছে। ৭৩ বছর বয়সী সিগ্যাল বর্তমানে রাশিয়ায় বাস করেন। ২০১৬ সালে তিনি রুশ নাগরিকত্ব গ্রহণ করেন। এমনকি ২০১৮ সালে রাশিয়া-যুক্তরাষ্ট্র কালচারাল লিংকসের বিশেষ প্রতিনিধি হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়।

গেল ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। এই সম্মেলনে গোলটেবিল বৈঠক, বিতর্কসহ নানা আয়োজনের ব্যবস্থা রয়েছে। ২০১৫ সাল থেকে নিয়মিত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়া এবং বিশ্ব বিনিয়োগ কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করা।

ধারণা করা হচ্ছে, ৭০টি দেশের সাড়ে ৪ হাজারের বেশি অংশগ্রহণকারী ও গণমাধ্যম প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X