কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গণগ্রেপ্তার, গাজায় মৃত্যুর মিছিল থামছেই না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনেই এক হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে। সেখানে দুর্ভিক্ষে জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। খবর শাফাক নিউজের।

টুলকার্মের গভর্নর জানিয়েছেন, শুক্রবারের (১২ সেপ্টেম্বর) অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করে।

এদিকে, রামাল্লার কাছে আইন ইয়াবরুদ এলাকায় চারজন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার আল-আওয়দা হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় তিনজন নিহত ও অন্তত ৩৮ জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। পাশাপাশি ক্ষুধায় এখন পর্যন্ত অন্তত ৩৮৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, গাজার সাধারণ মানুষ এখনো ‘কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই’ বন্দি রয়েছে এবং তীব্র খাদ্যসংকটে পড়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X