কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় জরুরি অবস্থা, মৃত্যু ২৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি ও পূর্ব নুসা টেংগারা প্রদেশে টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, কেবল বালিতেই মৃতের সংখ্যা ১৬-তে পৌঁছেছে। নিখোঁজদের খোঁজে সেনা, পুলিশ ও প্রায় ৬০০ জন উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছে।

টানা চার দিনের ভারি বৃষ্টিতে নদীর পানি ফুলে ওঠে, অন্তত ১২০টি পাড়া প্লাবিত হয় এবং এক ডজনের বেশি ভূমিধসের ঘটনা ঘটে। ফলে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বাজার এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বন্যার কারণে ৫০০-এর বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন ছিল, তবে পানি নামতে শুরু করায় ধীরে ধীরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, অতিরিক্ত পর্যটন, অপরিকল্পিত নগরায়ণ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাই বালির ভয়াবহ বন্যার অন্যতম কারণ। একদিকে ধানক্ষেত ও খাল-বিল কংক্রিটে ঢেকে যাওয়ায় পানি ধারণের জায়গা কমে গেছে, অন্যদিকে ভারি বর্ষণে দ্রুত বন্যা দেখা দিয়েছে।

পূর্ব নুসা টেংগারার গ্রামীণ এলাকায় উদ্ধারকাজ সবচেয়ে কঠিন হয়ে পড়েছে। সেখানে শিশুসহ কয়েকজনের মরদেহ কাদামাটি ও নদী থেকে উদ্ধার করা হয়েছে। বন্যায় সেতু, সরকারি দফতর, চাষাবাদ এবং গবাদি পশুও ধ্বংস হয়েছে।

সরকার এক সপ্তাহের জরুরি অবস্থা জারি করেছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X