কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর ১৪ হলের ভোট গণনা শেষ, ফলের সময় জানা গেল

জাকসু নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
জাকসু নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। এরই মধ্যে ১৪টি হলের ফল গণনা শেষ হয়েছে। বাকি ৭ হলের গণনা চলমান। নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ভোট গণনা শুরু হয়।

এদিকে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকার মরদেহ আনতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

আরিফ উল্লাহ আদিব বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এ কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।’

শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান শিবিরের ভিপি প্রার্থী।

এ ছাড়া কারচুপির বিষয় তোলে ধরে আরিফ উল্লাহ আদিব বলেন, ‘জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’

এর আগে শুক্রবার সকালে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X