মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচন : এখনো শুরু হয়নি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে। এখনো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভোট গণনা শুরু করার অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, হল সংসদের ভোট গণনা এখনো চলছে। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও পরবর্তীতে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত হয়েছে। সেভাবেই কাজ এগোচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জল কুমার মন্ডল জানান, বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে তারা এখনও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারেননি।

তিনি জানান, তাজউদ্দীন আহমেদ হলের ভোট গণনা বাকি রয়েছে। এ হলের ভোট গণনা চলছে। ফলে বাকিরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনার অপেক্ষায় রয়েছেন। এখন বাকি থাকা হলের ভোট গণনা চলছে।

এদিকে নওয়াব ফয়জুননেসা হলের রিটার্নিং কর্মকতা সুলতানা আক্তার বলেন, আমরা শিক্ষকরা তিন দিন ধরে অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। পরশু রাত দুইটার দিকে বাসায় গিয়েছি। আবার পরের দিন সকাল সাতটা থেকে দায়িত্ব পালন করছি। মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা বলা হয়েছে। আপনারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রভোস্টরা এসে স্বাক্ষর করে যাবেন।

তিনি বলেন, যে অমানুষিক পরিশ্রম আমরা করেছি, তার প্রতিদান হলো আমার সহকর্মীর মৃত্যু। আর সম্মানী নিয়ে বলার কিছু নেই—এর চেয়ে ঘণ্টাপ্রতি শ্রমিক হিসেবে কাজ করলেও বেশি পারিশ্রমিক পেতাম।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হলে ভোট গ্রহণ হলেও গণনা যদি সেখানেই করা হতো, তাহলে রাত ১১টার মধ্যেই ফলাফল ঘোষণা করা যেত। ২১টি হলে যদি আলাদাভাবে গণনা হতো, সিনেট ভবনে এমন ভিড় হতো না। আমাদের কাউকে ভোট গণনার বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। অনেকেই ভোট কাস্ট করেও রাতে সিনেট ভবনে অপেক্ষা করেছেন। আমিও অসুস্থবোধ করে বাসায় ফিরি, কিন্তু জানানো হয় রাত ৪টায় আবার ফিরতে হবে গণনার জন্য। এমন টেনশন ও স্ট্রেসে ঘুমাতে পারিনি—সবসময় ভাবছিলাম, কখন আবার যেতে হবে।

এ ছাড়া ভোট গণনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে শিবির সভাপতি বলেন, জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন!!! বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাসাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X