কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানুয়ালি ভোট গণনা নিয়ে রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ

রিটার্নিং কর্মকর্তার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রিটার্নিং কর্মকর্তার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনে ভোটগ্রহণের পর এখনো চলছে গণনা। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও পরবর্তীতে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন নওয়াব ফয়জুননেসা হলের রিটার্নিং কর্মকতা সুলতানা আক্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুরাতন রেজিস্টার ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি।

সুলতানা আক্তার বলেন, আমরা শিক্ষকরা তিন দিন ধরে অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। পরশু রাত দুইটার দিকে বাসায় গিয়েছি। আবার পরের দিন সকাল সাতটা থেকে দায়িত্ব পালন করছি। মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা বলা হয়েছে। আপনারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রভোস্টরা এসে স্বাক্ষর করে যাবেন।

তিনি বলেন, যে অমানুষিক পরিশ্রম আমরা করেছি, তার প্রতিদান হলো আমার সহকর্মীর মৃত্যু। আর সম্মানী নিয়ে বলার কিছু নেই—এর চেয়ে ঘণ্টাপ্রতি শ্রমিক হিসেবে কাজ করলেও বেশি পারিশ্রমিক পেতাম।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হলে ভোট গ্রহণ হলেও গণনা যদি সেখানেই করা হতো, তাহলে রাত ১১টার মধ্যেই ফলাফল ঘোষণা করা যেত। ২১টি হলে যদি আলাদাভাবে গণনা হতো, সিনেট ভবনে এমন ভিড় হতো না। আমাদের কাউকে ভোট গণনার বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। অনেকেই ভোট কাস্ট করেও রাতে সিনেট ভবনে অপেক্ষা করেছেন। আমিও অসুস্থবোধ করে বাসায় ফিরি, কিন্তু জানানো হয় রাত ৪টায় আবার ফিরতে হবে গণনার জন্য। এমন টেনশন ও স্ট্রেসে ঘুমাতে পারিনি—সবসময় ভাবছিলাম, কখন আবার যেতে হবে।

তিনি আরও বলেন, গত রাতে যদি গণনা শেষ হয়ে ফল প্রকাশ হতো, তাহলে হয়তো আজ আমার সহকর্মীর মৃত্যুর সংবাদ শুনতে হতো না। আমার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় এড়াতে পারে? আরও কে অসুস্থ হবেন, তার নিশ্চয়তা কে দেবে? হলে ভোট কাস্ট হলেও গণনা কেন সিনেট ভবনে করতে হলো?

অধ্যাপক সুলতানা প্রশ্ন তোলেন, ২১টি হলে ২১টি টেবিলে একযোগে গণনা করা গেলে সময় বাঁচত। ইভিএম বা যন্ত্রের বদলে হঠাৎ করে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কার স্বার্থে এমন সিদ্ধান্ত? জান্নাতুল ফেরদৌসের মৃত্যু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অব্যবস্থাপনার সরাসরি ফল।

এর আগে আরেক রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন, ওএমআর থাকার পরও ম্যানুয়ালি ভোট গণনা প্রশাসনের পরম অব্যবস্থাপনা। এভাবে ভোট গণনা করতে নারাজ বলে জানান তিনি। সহকর্মীর লাশের ওপরে এভাবে কাজ করায় মনোবল হারিয়েছেন বলেও জানান কর্মকর্তা।

এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিলম্বের কারণ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে, এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০-১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানাশোনা ছিল না, তাই ভোট গণনার শুরুর দিকে অনেকটা ধীরগতিতে কাজ এগিয়েছে। পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে। সিনেট ভবনের কক্ষে শুরুতে পাঁচটি টেবিলে (প্রতি টেবিলে একটি হলের) ভোট গণনা শুরু হয়। এ টেবিলগুলো সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে ছিল। পরে আজ সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। এসব টেবিলের পাশেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, যাতে সবকিছু সবাই পর্যবেক্ষণ করতে পারে, রেকর্ড হয়। বৃহস্পতিবার রাতে অনেক হলের পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন। পোলিং এজেন্টদের সামনেই ব্যালট বাক্স খোলা ও সব হিসাব করা উচিত। আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা থাকা বাধ্যতামূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X