কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন ও দলীয় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন ও দলীয় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে সেখানে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন আরও প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।

প্রধান ফটকে অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে মাওলানা আফজাল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করার পর থেকেই নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এখন পরিস্থিতি কেমন, সেটাই খোঁজ নিতে এসেছি।’

তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন।

এদিকে রাত গভীর হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ছাত্রশিবিরের বিপুলসংখ্যক সমর্থক সেখানে জড়ো হয়েছেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবির ভালো করেছে, আর সেই উৎসাহে তারা জাহাঙ্গীরনগরেও ভোটের ফলের অপেক্ষায় রাত জাগছেন।

দিবাগত রাত দেড়টার দিকে দেখা যায়, ডেইরি গেট এলাকায় প্রায় ২০০ জন, প্রান্তিক গেটে আরও ২০০ জন এবং বিশমাইল গেটে শতাধিক বহিরাগত ব্যক্তি জড়ো হয়ে আছেন। তারা জাকসু নির্বাচনের ফল শোনার জন্য অপেক্ষা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখনই সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা গিয়ে পরিস্থিতি দেখবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং নতুন করে জাকসু নির্বাচন দেওয়ার দাবি জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X