বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বালুর বস্তা নিয়ে তর্ক, কোদালের কোপে ব্যবসায়ী নিহত

খুনের শিকার ব্যবসায়ী শাহ আলম। ছবি : সংগৃহীত
খুনের শিকার ব্যবসায়ী শাহ আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরে প্রতিপক্ষের কোদালের কোপে শাহ আলম (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘটিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম একই এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে এবং আধুনগর বাজারের লেপ-তোশক ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন শাহ আলম। এ সময় তার চাচাতো ভাই মৃত মুজাহারের ছেলে লাভলু (৫০) রাস্তার পাশে বালুর বস্তা সরানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে লাভলু কোদাল দিয়ে শাহ আলমকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মোহাম্মদ মনির হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, দুনিয়াতে টাকা-পয়সা সব পাব, কিন্তু আমার ভাইকে আর ফিরে পাব না। আমি প্রশাসনের কাছে আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত লাভলু পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X