ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে শিবিরের জয়ে ১০০ শিশুকে খাওয়ালেন নোমান

ডাকসুতে শিবিরের জয়ে খাবার পেল শতাধিক শিশু। ইনসেটে সমাজকর্মী নোমান মিঠু। ছবি : কালবেলা
ডাকসুতে শিবিরের জয়ে খাবার পেল শতাধিক শিশু। ইনসেটে সমাজকর্মী নোমান মিঠু। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ী প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিলেন পটুয়াখালীর এক যুবক। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে শতাধিক শিশুর হাতে খাবার তুলে দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে শিশুদের হাতে এই খাবার তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

ওই যুবকের নাম নোমান মিঠু। তিনি পটুয়াখালী জেলায় সমাজকর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সমাজকর্মী নোমান মিঠু জানান, নির্বাচনী ফলাফলের পর প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিজ হাতে রান্না করে সন্তানদের সহায়তায় খাবারের প্যাকেট তৈরি করেছেন। প্রথম ধাপে ১০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে এক হাজার মানুষের জন্য এ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, শিবিরের শিক্ষার্থীরা মেধাবী। আমি বিশ্বাস করেছিলাম তারা বিজয়ী হবেন। তাই আজ নিজ হাতে রান্না করে সন্তানদের সহযোগিতায় খাবার প্যাকেট তৈরি করেছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ জয় হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম এমন বিজয় অর্জন করল তারা। ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জিতেছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X