কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় রুয়ান্ডার ছায়া, কী হতে চলেছে

বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

তার স্মৃতির অ্যালবামে এখনো জমাট বাঁধা আছে রুয়ান্ডার কসাইখানার ছবি। ছুরি হাতে এক প্রতিবেশী কচু কাটা করছেন আরেক প্রতিবেশীকে। দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারপতি ও জাতিসংঘ স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন-সিওআইএর প্রধান নাভি পিল্লাই তার প্রতিবেদনে গাজার ঘটনাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন।

প্রতিবেদনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে গণহত্যায় উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

গাজার পরিস্থিতিকে রুয়ান্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন, একই ধরনের পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে। রুয়ান্ডায় যেমন তুতসিদের ‘তেলাপোকা’ বলে গালি দেওয়া হতো, তেমনি ফিলিস্তিনের জনগণকে ইসরায়েলি রাজনৈতিক নেতারা ‘পশু’ বলে গালি দিচ্ছে। তার মতে, এই ধরনের ভাষা মানুষকে অমানবিক করে তোলে এবং হত্যার বৈধতা দিয়ে দেয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে পিল্লাই মনে করেন, বাস্তবে তাদের বিচারের আওতায় আনা মোটেই সহজ নয়, কারণ আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই।

পিল্লাই আরও বলেন, সিওআই-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে তাকে নানা চাপ, সমালোচনা ও পক্ষপাতের অভিযোগ মোকাবিলা করতে হয়েছে। তবে সবচেয়ে কষ্টকর ছিল গাজার নৃশংস ঘটনার ভিডিও প্রমাণগুলো দেখা। যেখানে শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, ডাক্তারদের নগ্ন করে নির্যাতন করা হয়েছে আর নারীদের ওপর চালানো হয়েছে যৌন নির্যাতন।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X