কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। তবে তিনি এ ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে, যাতে যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি মূল আলোচনায় না চলে আসে। টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তেই স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসতে পারে।

স্টারমার আগেই জানিয়েছিলেন, যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে তবে সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে ২৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সম্মেলনকে সামনে রেখে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের বিরোধ তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটন এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোও একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

গত জুলাই মাসে লেবার দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার ঘোষণা দেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। তবে তিনি তখন শর্তসাপেক্ষ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। যেমন—ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, দীর্ঘমেয়াদি শান্তির রোডম্যাপ তৈরি করে এবং জাতিসংঘকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেয়, তবে লন্ডন বিষয়টি বিবেচনা করবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা নেই, কারণ ইসরায়েলি সরকার তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক স্থল অভিযান চলছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছেন।

উল্লেখ্য, ইতোমধ্যেই জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে লন্ডনের মেয়র সাদিক খান প্রথমবারের মতো গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার এক জনসম্মুখ প্রশ্নোত্তর সভায় তিনি বলেন— ‘গাজায় যা ঘটছে, তা একটি গণহত্যা। ২০ হাজার শিশু খাদ্যাভাবে মারা গেছে, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে। আইসিজের অন্তর্বর্তী রায় ও সর্বশেষ জাতিসংঘ কমিশনের প্রতিবেদনের পর এই উপসংহারে না আসার কোনো উপায় নেই যে আমরা সরাসরি একটি গণহত্যা প্রত্যক্ষ করছি।’

এর আগে মঙ্গলবার জাতিসংঘের এক তদন্ত কমিশন জানায়, তাদের মতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তা সম্পূর্ণ অস্বীকার করেছে এবং প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ আখ্যা দিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X