কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রোববার গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। অপরটি দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় পড়েছে। স্থানীয় লাখিশ ও আশদোদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে কিছুক্ষণ আগে সাইরেন বাজানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ইসরায়েলের বিমানবাহিনী ভূপাতিত করেছে। অপরটি জনবসতিহীন এলাকায় পড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার পেছনে কোনো ফিলিস্তিনি গোষ্ঠী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই সময়ে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের বিমান ও স্থল হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত গাজার বিভিন্ন অংশ বিমান হামলা ও গোলাবর্ষণে কেঁপে উঠেছে। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের স্থল অভিযানও জোরদার করা হয়েছে।

প্রায় দুই বছর ধরে চলা সংঘাতে ইসরায়েল গাজা দখলের চেষ্টা চালিয়ে আসছে। সামরিক বাহিনী টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালাচ্ছে। এই নির্বিচার হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শনিবার ইসরায়েলি হামলায় গাজা শহরের প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X