কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল ইরানের পারমাণবিক শহর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার মধ্যরাতের কম্পন তেহরান ও কোমেও অনুভূত হয়েছে। দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এই কোমের উত্তর-পূর্বে অবস্থিত। এখানে আগে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর একটি সামরিক স্থাপনাও ছিল। ধারণা করা হয়, এখানে বিপুল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান।

শুক্রবার মেহের নিউজ এজেন্সি জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয়েছিল। ইসফাহানের উত্তরে তেহরানের কিছু অংশ এবং কোমেও অনুভূত হয়। তেহরান প্রদেশের দামাভান্দ, আবসারদ, কিলান, ভারামিন ও ফাশামেও কম্পন অনুভূত হয়েছে। এতে বাসিন্দারা ভীত হয়ে রাস্তায় নেমে আসেন।

প্রথমে ইরানের কিছু বেসরকারি চ্যানেল ভুল করে ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরানের ফাশাম বলে জানিয়েছিল। কিন্তু পরে এটি ইসফাহান প্রদেশের জাভারেহ বলে জানানো হয়। আফটার শকের আশঙ্কায় দেশটির সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক রয়েছে।

ইরানের কয়েক ঘণ্টা আগে তুরস্কের রাজধানী ইস্তানবুলে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সেখানে ভূমিকম্প আঘাত হানে। এ সময় উত্তর-পশ্চিমের বিভিন্ন শহরও কেঁপে ওঠে।

তুরস্কের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেল ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। এতে ভবনগুলো কেঁপে উঠে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টেকিরদাগ প্রদেশের কাছে মারমারা সমুদ্র। স্থানীয় সময় বিকেল ২টা ৫৫ মিনিটে এটি ঘটে এবং প্রাথমিকভাবে এর গভীরতা ৬.৭১ কিলোমিটার (৪.১৭ মাইল) ধরা হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X