কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে কয়েক ধাপে হাজারো বন্দি মুক্তি পেয়ে পশ্চিম তীর ও গাজায় ফিরে এসেছেন। তেমনি ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করেছে হামাস। এ সবই করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের আলোকে। কিন্তু গাজার লাইফলাইন খ্যাত রাফা ক্রসিং এখনো বন্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। অথচ যুদ্ধবিরতি চুক্তির অধীনে ক্রসিংটি মানবিক সাহায্য প্রবেশের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

অবশেষে পরিকল্পনা অনুযায়ী রাফা ক্রসিং আবার খুলে দেবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, গত সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সরকার আজ বুধবার রাফা ক্রসিং আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গুরুত্বপূর্ণ ত্রাণ রুটটি আবার খোলার ক্ষেত্রে বিলম্ব করার হুমকি দিচ্ছে। তবে কানের মতে, মঙ্গলবার রাতে হামাস আরও চারজন বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার পর এবং আজ আরও কিছু ফেরত দেওয়ার কথা বলার পর সিদ্ধান্তটি বাতিল করা হয়।

এদিকে দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের পর অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। যুদ্ধের অবসান ঘটিয়ে এবার সেই বিধ্বস্ত ভূমিকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ তিনি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি— উভয় জনগণের জন্যই এটি আশীর্বাদস্বরূপ।’

এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিসর। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যতটা পরিশ্রম ও ধৈর্য লেগেছে, তা তিন হাজার বছরের প্রচেষ্টার সমান। আমি জীবনে অনেক বড় সমস্যা সমাধান করেছি, কিন্তু এই সংঘাতের সমাপ্তি ছিল একেবারে আলাদা ও কঠিন। অবশেষে আমরা শান্তির পথে পৌঁছাতে পেরেছি।

ট্রাম্প জানান, এখন গাজাকে পুনর্গঠন ও পুনর্নির্মাণের সময় এসেছে। যুদ্ধের ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে গাজাকে গড়ে তুলতে হবে। আমি আশা করছি, খুব দ্রুতই সেই কাজ শুরু হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X