কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাহসিকতার পরিচয় দিয়ে গুলিতে নিহত ফিলিস্তিনি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েলি বাহিনীর একটি অভিযানের সময় নাবলুসের উপকণ্ঠে সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

রোববার ভোরে সামারিয়া রিজিওনাল ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। আইডিএফের দাবি, সেই সময় একজন ফিলিস্তিনি তাদের দিকে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করেন। পরে সৈন্যরা পাল্টা গুলি চালালে তিনি নিহত হন।

ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি বলে সামরিক বাহিনী নিশ্চিত করেছে। এ নিয়ে অতিরিক্ত তথ্য বা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় বড় ধরনের গ্রেপ্তার অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো সব শক্তি দিয়ে বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, নিহত ওই ফিলিস্তিনি সেসব গোষ্ঠীগুলোর কোনো একটির সদস্য।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ব্লু লাইন অতিক্রম করে লেবাননের ভেতরে কংক্রিটের বাঁধ নির্মাণ করছে। এ অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, জাতিসংঘের পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করা প্রমাণসহ একটি অভিযোগ ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রমাণে দেখা গেছে, ইসরায়েলি নির্মাণের কারণে লেবাননের চার হাজার বর্গমিটারের বেশি জায়গায় প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে, যা ইসরায়েল অস্বীকার করছে।

প্রেসিডেন্ট আওন আরও বলেন, লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলের সামরিক কার্যক্রম ও নির্মাণকাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৭০১ লঙ্ঘন করছে। এই রেজুলেশনই ২০০৬ সালের লেবানন-ইসরায়েল যুদ্ধের পর ব্লু লাইনকে অস্থায়ী সীমানা হিসেবে নির্ধারণ করে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X