কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খরা কাটাতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা ইরানের

ইরানে ভয়াবহ খরা সংকট। ছবি : সংগৃহীত
ইরানে ভয়াবহ খরা সংকট। ছবি : সংগৃহীত

ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে ইরান। দেশটি এ পরিস্থিতি উত্তরণে কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণের কার্যক্রম শুরু করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাতে রোববার (১৬ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরএনএ শনিবার রাতে জানিয়েছে, চলতি পানি বছরের প্রথম ক্লাউড সিডিং ফ্লাইটটি উর্মিয়া হ্রদ অববাহিকায় পরিচালিত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া ইরানের সবচেয়ে বড় লেক হলেও দীর্ঘ খরা ও পানি সংকটে প্রায় সম্পূর্ণ শুকিয়ে বিশাল লবণভূমিতে পরিণত হয়েছে। পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশেও শিগগিরই একই ধরনের অভিযান চালানো হবে।

ক্লাউড সিডিং কী?

বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড, লবণ বা অন্যান্য কণা ছড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর প্রযুক্তিকেই ক্লাউড সিডিং বলা হয়। ইরান গত বছর জানিয়েছিল, এ প্রযুক্তি তারা নিজস্বভাবে উন্নয়ন করেছে।

শনিবার ইরনা জানিয়েছে, ইলাম, কেরমানশাহ, কুর্দিস্তান, লোরেস্তানসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশে বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিমের পশ্চিম আজারবাইজানেও বৃষ্টিপাত দেখা গেছে।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় বৃষ্টিপাত কমেছে প্রায় ৮৯ শতাংশ। এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শুষ্ক শরৎ মৌসুম।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো তেহরান-সংলগ্ন আলবোর্জ পর্বতমালার তোচাল পাহাড়ে মৌসুমের প্রথম তুষারপাতের দৃশ্যও দেখানো হয়েছে।

ইরান মূলত শুষ্ক জলবায়ুর দেশ এবং বহু বছর ধরেই সেখানে তীব্র খরা ও তাপপ্রবাহ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, তেহরানে এ বছর গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর দেশের অর্ধেক প্রদেশে মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ফলে বিভিন্ন প্রদেশে পানি সরবরাহকারী জলাধারগুলোর পানির স্তর নেমেছে রেকর্ড নিম্নে।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীত শুরুর আগে বৃষ্টি না হলে তেহরান পর্যন্ত খালি করতে হতে পারে, যদিও তিনি বিস্তারিত জানাননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X