কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আইএইএ লোগো এবং ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
আইএইএ লোগো এবং ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য ও প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। জাতিসংঘ সংশ্লিষ্ট বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তথ্য ও পরিদর্শন প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য তেহরানকে নতুন করে আহ্বান জানানোর পর এটি গ্রহণ করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি ১৯টি দেশের সমর্থনে পাস হয়েছে। এতে রাশিয়া, চীন ও নাইজার বিরোধিতা করেছে। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থেকেছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইরানকে অবশ্যই বিলম্ব ছাড়াই পরমাণু উপকরণ, হিসাব-নিকাশ এবং সুরক্ষিত স্থাপনা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য দিতে হবে এবং সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি প্রস্তাবের পর সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবের প্রতিক্রিয়া ইরান পরে জানাবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার জানান, হামলাগ্রস্ত স্থাপনাগুলো নিয়ে আইএইএর সঙ্গে তারা কোনো সহযোগিতা করবে না। তিনি বলেন, আইএইএর নিয়ম অনুযায়ী আমরা কেবল সেই পারমাণবিক স্থাপনাগুলো নিয়েই সহযোগিতা করি, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।

আইএইএ প্রধান গ্রোসি জানান, হামলার পর সংস্থাটি কিছু পরিদর্শন করতে পারলেও ফোর্দো ও নাতানজের মতো হামলাকবলিত স্থাপনাগুলোতে এখনো প্রবেশাধিকার পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X