কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে ব্যাপক ধরপাকড়

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশে অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খবর খালিজ টাইমস।

অবৈধ প্রবাসীদের ধরতে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আবাসন, শ্রম আইন ও সীমান্ত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন তারা।

তাদের মধ্যে সাত হাজার ১৯৯ জনকে অবৈধভাবে বসবাস ও আবাসন আইন লঙ্ঘন; ২ হাজার ৮৮২ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং এক হাজার ৩৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন কোন দেশের তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে সৌদি আরবে ৪৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদের মধ্যে ৩৬ হাজার পুরুষ এবং সাত হাজার ৩৬৮ জন নারী। এ ছাড়া ৩৮ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে।

দেশে অবৈধ প্রবাসীদের ঠেকাতে সম্প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। এমনকি কাউকে অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশে সহায়তা, যাতায়াত আশ্রয় বা অন্য যে কোনো উপায়ে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X