কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩ হাজার কিলোমিটার হেঁটে ফিলিস্তিনে ব্রিটিশ নাগরিক

ব্রিটিশ নাগরিক মিক বোম্যান (বাম দিক থেকে দ্বিতীয় ব্যক্তি)। ছবি : সংগৃহীত
ব্রিটিশ নাগরিক মিক বোম্যান (বাম দিক থেকে দ্বিতীয় ব্যক্তি)। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার অধিকাংশ মানুষ। আর তাই নিপীড়িত দেশটির সমর্থনে বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকেন অনেকেই। তেমনি ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবাধিকার আদায়ে এবার হেঁটে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন এক ব্রিটিশ নাগরিক।

২ হাজার ৭০০ কিলোমিটার হেঁটে সেপ্টেম্বরের ২৮ তারিখ ফিলিস্তিনের পশ্চিম তীরের জেরিকো শহরে পৌঁছান ব্রিটিশ নাগরিক মিক বোম্যান। এপ্রিলে ইউরোপ থেকে যাত্রা করে সুইজারল্যান্ড, ইতালি, আলবেনিয়া, উত্তর মেসেডোনিয়া, গ্রিস, তুরস্ক ও জর্ডান পাড়ি দিয়ে ফিলিস্তিনে পৌঁছান এই ব্যক্তি। ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এমন পদক্ষেপ নিয়েছেন বোম্যান।

মিক বোম্যান বলেন, আমি এই ভ্রমণ নিয়ে আশাবাদী। কারণ এতে কোনো স্পন্সর নেই। আমি পুরোটা হেঁটে নিজের কাঁধে জিনিসপত্র বহন করে এই ভ্রমণ করেছি। আমার বয়সের কারও জন্য এটা একটু অস্বাভাবিক। সুতরাং আমি মনে করছি, মানুষ আমার ভ্রমণের বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এটা আমাকে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দেবে। আর আমি সবার সামনে ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুলে ধরতে পারব।

ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে হেঁটে ভ্রমণের ক্ষেত্রে অসংখ্য প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন বোম্যান। বিশেষ করে ইউরোপে চলমান তীব্র গরমের ধাক্কা সহ্য করতে হয়েছে তাকে। সাবেক এই সমাজকর্মী জানান, ফিলিস্তিনে কর্মরত থাকা অবস্থায় তিনি যেসব বন্ধু ও সংস্থার সঙ্গে কাজ করেছিলেন তাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পারবেন এবং কীভাবে ফিলিস্তিনিদের সাহায্য করা যায় তার উপায় নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, চলতি বছর নকবার ৭৫তম বাষির্কী পালিত হয়েছে। ফিলিস্তিনিদের পিতৃভূমি থেকে উচ্ছেদের সাত দশকের বেশি সময় পার হয়েছে। এখনো এটা চলছে, এটা খুবই লজ্জাজনক।

দীর্ঘ এই ভ্রমণ শেষে জেরিকোতে পৌঁছে স্বস্তি অনুভব করছেন বলে জানান বোম্যান। এ সময় তল্লাশি চৌকিতে ইসরায়েলি সেনাদের দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কাও কাজ করছিল তার মধ্যে। ব্রিটিশ এই নাগরিক জানান, এর আগেও তিনি বহুবার ফিলিস্তিনে এসেছেন। এখানকার মাটি ও মানুষকে বেশ ভালোবাসেন বোম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X