কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ‘যুদ্ধবিরতির’ মধ্যেই ইসরায়েলি হামলা, ১২ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার খান ইউনিসে পুলিশের একটি যানবাহনে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক এক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। উত্তর গাজার বেইত লাহিয়াতে একটি বাড়িতে বোমাবর্ষণে আরও দুইজন নিহত হয়েছেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারে নিয়োজিত স্থানীয় পুলিশ বাহিনীর ওপর ইসরায়েলি হামলা বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, খান ইউনিসের হামলাটি এমন সময় চালানো হয়েছে যখন নিরাপত্তা বাহিনী ওই এলাকার একটি মারামারি থামানোর জন্য হস্তক্ষেপ করছিল।

মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক পুলিশ কর্মকর্তাদের হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর অব্যাহত নীরবতা ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে একাত্মতা ঘোষণার শামিল, যা আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অপরাধ করতে তাদের উৎসাহিত করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি গত বছরের অক্টোবরে কার্যকর হয়েছিল। এর ফলে ইসরায়েলি বোমাবর্ষণের তীব্রতা কিছুটা কমেছিল।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল সেখানে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে অন্তত ৯৮৪ জন নিহত এবং ২ হাজার ২৩৫ জন আহত হয়েছে।

শুধু এই সপ্তাহেই, গত বুধবার ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৫০০ ছাড়িয়েছে এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়া নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X