কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে চার ইসরায়েলিকে গুলি করে হত্যা

হত্যাকাণ্ডের ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে অবৈধ এলি বসতির কাছের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীত
হত্যাকাণ্ডের ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে অবৈধ এলি বসতির কাছের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি : সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে চার ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। পশ্চিম তীরের অবৈধ এলি বসতির প্রবেশপথের কাছে একটি গ্যাস স্টেশনে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই বন্দুকধারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে তাদের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরেকজনের সন্ধান করছে ইসরায়েলি বাহিনী।

এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল।

আলজাজিরা বলছে, ২০২২ সালে ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে অন্তত ৩০ জন শিশুসহ ১৭০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ছাড়া ২০২৩ সালের শুরু থেকে ২৬ শিশুসহ অন্তত ১৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১০

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১১

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১২

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৩

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৪

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৫

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৬

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৭

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৮

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৯

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

২০
X