কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

সেনাসদস্যদের সঙ্গে নেতানিয়াহু।  ছবি : টাইমস অব ইসরায়েল
সেনাসদস্যদের সঙ্গে নেতানিয়াহু। ছবি : টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে, ক্যাবিনেটে যুদ্ধাবস্থা ঘোষণার ফলে এখন সরকার প্রয়োজনীয় সামরিক কার্যক্রম চালানোর অনুমতি পেল।

নেতানিয়াহু আরও বলেন, গাজার খুনে সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়।

সেদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলিদের প্রতি দেওয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তসংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান। খবর দ্য গার্ডিয়ানের।

ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি চরম উত্তপ্ত। চলছে হামলা পাল্টা হামলা। এতে ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিপরীতে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হামলা নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। দুপুর পর্যন্ত এ সংখ্যা বেড়ে ছিল ৩০০ জনে। কিন্তু দুপুরে থেকে সকাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে।

ইসরায়েলে মানবিক কার্যক্রম ও মরদেহ প্রক্রিয়াকরণে নিয়োজিত ভলেন্টিয়ার গ্রুপ জাকা জানিয়েছে, ফিলিস্তিনি হামলায় অন্তত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছেন। হামাস এখনও হামালা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার ইসরায়েলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X