কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ নতুন অস্ত্র বের করল ফিলিস্তিনিরা (ভিডিও)

ছবি : ভক্সনিউজ।
ছবি : ভক্সনিউজ।

ইসরাইলের সাথে যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ আল কাসেম ব্রিগেড। সোমবার গাজা থেকে এ তথ্য জানিয়েছেন আলজাজিরার প্রতিনিধি জামিলেহ আবু জানুনা।

সোমবার আল জাজিরার প্রতিনিধি জামিলেহ আবু জানুনা আরও জানান, আল কাসেম ব্রিগেডের ভাষ্যমতে গাজাতেই এ অস্ত্রগুলো প্রস্তুত করা হয়েছে। এগুলোই এখন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। নতুন এ অস্ত্রগুলো কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, যোদ্ধারা মুবার-১ নামের এই অস্ত্র বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার পার্শ্ববর্তী এলাকাগুলো এখন তাদের ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’। গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করেছে ইসরায়েল। এবারের অবরোধের ফলে ২০ লাখের বেশি মানুষের এই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। আজ সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, হামাস পরিচালিত গাজায় ‘সম্পূর্ণ অবরোধের’ অংশ হিসেবে তারা সব বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। একই সঙ্গে খাদ্য ও গ্যাস সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছি। বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস—সবই বন্ধ করে দেওয়া হয়েছে।’

১৪০ মাইলের গাজায় প্রায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে। ২০০৭ সাল থেকেই বিভিন্নভাবে গাজায় স্থল, আকাশ ও নৌপথে অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন উপত্যকাটি। যদিও গাজার দক্ষিণ সীমান্ত ক্রসিং রাফাহ নিয়ন্ত্রণ করে মিসর। এ কারণে গাজায় কে কিংবা কী ঢুকবে সেটি পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকে এই দুই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X