কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার ‘মাস্টারমাইন্ডকে’ হত্যার দাবি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে নজিরবিহীন হামলার ‘মাস্টারমাইন্ড’ হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার (১৪ অক্টোবর) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের দিকনির্দেশনায় এক বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

তবে ইসরায়েলি সেনাবাহিনী আলি কাদিকে হত্যার দাবি করলেও বিষয়টি নিশ্চিত করেনি হামাস।

এর আগে গাজায় বিমান হামলায় মুরাদ আবু মুরাদ নামে হামাসের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করে ইসরায়েলি সেনারা। তারা জানায়, গাজায় স্থল অভিযানের পাশাপাশি আকাশপথেও অভিযান চালানো হয়েছে। এতে করে হামাসের শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ নিহত হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।

গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এমন হঠাৎ হামলার জবাবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। টানা এক সপ্তাহ বিমান হামলার পর এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছে। এ ছাড়া ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩০০ জন এবং আহত হয়েছে তিন হাজার ৪০০ জনের বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X