কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আহাজারিতে কী বলছেন এই ফিলিস্তিনি নারী? (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত।
ভিডিও থেকে সংগৃহীত।

গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গাজায় এক ফিলিস্তিনি নারীর কান্নার ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে যে নারীকে দেখা যায় তিনি পেশায় গাজার একটি হাসপাতালে কর্মরত একজন নার্স। তিনি যখন গাজায় অনবরত সংঘাতে আহতদের হাসপাতালে সেবা দিচ্ছেন, তখন স্বামীর মৃত্যুর সংবাদ আসে। স্বামীর মৃত্যুর সংবাদে হতবিহ্বল হয়ে পড়েন তিনি।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার স্বামী শহীদ হয়েছে। শোনো হে জনতা, আমি যখন হাসপাতালে ছিলাম, আমার স্বামী শহীদ হয়েছেন। আমার বাবাও শহীদ হয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, তিনি কান্নায় ভেঙে পড়ছেন। এ সময় আরও কয়েকজন স্বজনকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মুহূর্তেই এক বিষাদময় পরিস্থিতির উদ্ভব হয় খোলা আকাশের নিচে, হাসপাতাল সংলগ্ন ব্যস্ত সড়কে।

খান ইউনিস এলাকার সবচেয়ে বড় নাসের হাসপাতালে প্রতিনিয়ত আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স আসছে। হাসপাতালগুলোতে খালি নেই বেড। বাইরে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। এসবের ওপর যুক্ত হয়েছে খাবার পানি ও বিদ্যুতের সংকট। সব মিলিয়ে এ এক ভয়াবহ মানবিক বিপর্যয়।

নাসের হাসপাতালের ইমার্জেন্সি বিভাগপ্রধান মোহাম্মদ কানদিল জানান, স্রোতের মতো রোগীরা আসছে। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। গত এক ঘণ্টায় ৬০ জন আহত ব্যক্তি এসেছেন। প্রতি মিনিটে একজন রোগী আসছেন। এ ছাড়া তেল দিয়ে জেনারেটরও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল শনিবার (১৪ অক্টোবর) এক ভিডিওবার্তায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমন তথ্য জানিয়েছেন দেইর আল বালাহের আল-আকসা শহিদ হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব।

ইয়াসির খাতাব বলেছেন, হাসপাতালে এত পরিমাণ লাশ আসছে যে, এগুলো রাখার জায়গা হচ্ছে না। অনেক লাশ দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকে। এরপর এসে অন্যরা সেগুলো নিয়ে যায়। খাতাব আরও বলেন, গাজায় ত্রাণ সহায়তার প্রয়োজন। মর্গের রেফ্রিজারেটর, চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি কফিন ও মরদেহ দাফনের জন্য সরঞ্জামের প্রয়োজন।

প্রতিনিয়ত এমনই শত শত ভিডিও আর হাজারো মর্মস্পর্শী গল্প জন্ম নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কারাগার গাজায়।

ভিডিও-

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১০

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১১

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১২

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৪

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৫

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৬

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৯

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

২০
X