কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৩১ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ইসরায়েলের হামলা, বিশ্ব নেতারা কে কী বলছেন?

আল আহলি হাসপাতালে বোমা হামলায় নিহতদের মৃতদেহ মঙ্গলবার গাজার আল শিফা হাসপাতালের বাইরে জড়ো করা হয়েছে। ছবি : এএফপি
আল আহলি হাসপাতালে বোমা হামলায় নিহতদের মৃতদেহ মঙ্গলবার গাজার আল শিফা হাসপাতালের বাইরে জড়ো করা হয়েছে। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজায় গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে বিশ্বব্যাপী। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- বিশ্বের একাধিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন।

প্যালেস্টাইন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র ইসরায়েলের এই ন্যক্কারজনক বিমান হামলাকে ‌‘গণহত্যা’ এবং ‘মানবিক বিপর্যয়’ বলে নিন্দা করেছেন।

একই সঙ্গে এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক থেকেও সরে এসেছেন মাহমুদ আব্বাসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)

ইসরায়েলের এই হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আল আহলি আরব হাসপাতালে হামলার পর বিবৃতিতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে শত শত মৃত্যু এবং আহতের ইঙ্গিত দেয়। আমরা অবিলম্বে স্বাস্থ্যসেবা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১০

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১১

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১২

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৩

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৪

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৫

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৬

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৭

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৮

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

২০
X