কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আরব নেতাদের দেখা পাচ্ছেন না বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জর্ডান সফর বাতিল করেছে আম্মান। ফলে এবারের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনার পরপর এ সিদ্ধান্ত নিয়েছে জর্ডান। খবর আলজাজিরার।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণহত্যা বন্ধ করতে বিভিন্ন পক্ষ সম্মত হলে পরবর্তীতে এই বৈঠক হবে। একই সঙ্গে গাজায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে খাধের কিনারায় ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।

ইসরায়েল ‍ও হামাসের যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের এই মধ্যেপ্রাচ্য সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি আরও তিন আবর নেতার সঙ্গে বৈঠক করার কথা ছিল বাইডেনের।

মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ইসরায়েল সফরের পর বাইডেন জর্ডান সফরে যাবেন। সেখানে তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

তবে বাইডেনের সফরের আগে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হলে এই বৈঠক আয়োজন থেকে সরে আসে জর্ডান। এ ছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

এ হামলার পরপর ইসরায়েলের নিন্দা করে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, এই হামলা মানবতার জন্য লজ্জা। ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X