কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতি ১৫ মিনিটে প্রাণ হারাচ্ছে একটি শিশু

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের ১১ দিনের বিমান হামলায় তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক হাজার শিশু রয়েছে। তার মানে হলো প্রতি ১৫ মিনিটি এই অঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় একটি শিশু মারা যাচ্ছে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলেছে, গাজায় ১১ দিন ধরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় এক হাজারের বেশি শিশু নিহত হয়েছে। মোট নিহতের এক-তৃতীয়াংশ শিশু। গাজায় প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। পানি ফুরিয়ে যাচ্ছে বিধায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন।

এর আগে গত সোমবার গাজায় আসন্ন পানীয় জলের সংকট নিয়ে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বলেছে, মানুষ, বিশেষ করে ছোট শিশুরা, শিগগিরই পানিশূন্যতার কারণে মারা যেতে শুরু করবে।

ফিলিস্তিনে সেভ দ্য চিলড্রেনসের পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুদের জন্য পানি ও সময় ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধবিরতি না হলে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X