কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার উদ্বাস্তু ১০ লাখ, ত্রাণ যাচ্ছে ২০ ট্রাক

সীমান্তে ত্রাণ সহায়তার ট্রাক। ছবি : রয়টার্স
সীমান্তে ত্রাণ সহায়তার ট্রাক। ছবি : রয়টার্স

টানা ১১ দিন পেরিয়ে ১২ দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিন। নিহত হয়েছেনপ্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ ছাড়া যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। তবে এত বিশাল সংখ্যক মানুষের জন্য গাজায় ত্রাণ যাচ্ছে মাত্র ২০ ট্রাক। খবর বিবিসির।

চলমান এ যুদ্ধে মানবিক সংকটের জন্য ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল সিসি মিলে অলোচনার মাধ্যমে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সীমান্ত দিয়ে গাজার ১০ লাখ উদ্বাস্তু লোকের জন্য ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সড়কপথ মেরামতের পর শুক্রবার নাগাদ এ চালান গাজায় পৌঁছাতে পারে।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে ত্রানবাহী ট্রাক চলাচলের পথে সড়কের গর্তগুলো ভরাট ও ও মেরামতের কাজ চলছে। এসব কাজ সম্পন্ন হলে রাফাহ সীমান্ত থেকে গাজায় ট্রাক যেতে আট ঘণ্টার মতো সময় লাগবে। ফলে শুক্রবার নাগাদ এ সহায়তা গাজায় পৌঁছাতে পারে।

প্রেসিডেন্ট বলেন, প্রথম চালানে কেবল ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে। এ ছাড়া সীমান্তে সবমিলিয়ে ১৫০টির মতো ট্রাক অপেক্ষামাণ রয়েছে। যদি এগুলো অনুমতি পায় তবে পরবর্তী সময়ে প্রবেশ করতে পারে। এগুলোর প্রবেশ করা অনুমতির ওপর নির্ভরশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X