কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিপক্ষে ৮০ শতাংশ ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স

ইসরায়েলের ৮০ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে। শুধু তাই নয়, তারা মনে করেন, হামাসের হামলার ঘটনায় নেতানিয়াহু দায়ী। ইসরায়েলের সংবাদমাধ্যম ডেইলি মারিভের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।

ডেইলি মারিভের জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ইসরায়েলি গাজায় স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে এ অভিযানের বিপক্ষে মত দিয়েছেন ২১ শতাংশ ইসরায়েলি।

এতে উঠে এসেছে, ৮০ শতাংশ ইসরায়েলি হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছন। অন্যদিকে ৮ শতাংশ সাধারণ মানুষ মনে করেন, তিনি হামলার ব্যাপারে দায়ী নয়। এ ছাড়া ৬৯ শতাংশ ভোটার গত বছরের লিকুদ পার্টির প্রধান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।

পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক আলন ফিসার জানান, নেতানিয়াহুর জন্য এটি ভালো সংকেত নয়। তিনি নিজেকে বিশ্বনেতা দাবি করেন। অথচ ইসরায়েলের মানুষ মনে করে, তার পতনের সময় হয়ে গেছে।

জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ইসরায়েলি চান লেবানন সীমান্তে বড় আকারের সামরিক অভিযান চালানোর জন্য।

আলজাজিরা জানিয়েছে, এ জরিপটি লেজার ইনস্টিটিউটে গত বুধবার ‍ও বৃহস্পতিবার নেওয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন ৫১০ জন ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X