কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে ইসরায়েলকে জড়িয়ে গুজব!

ড. মুহাম্মদ ইউনূস, ইসরায়েলি পতাকা। ছবি: সংগৃহীত।
ড. মুহাম্মদ ইউনূস, ইসরায়েলি পতাকা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে নানা ধরনের গুজবে ছয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। শুক্রবার ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ইসরায়েলকে নিয়ে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। একাধিক ফেসবুক প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার ফটোকার্ড ব্যবহার করে এ গুজব ছড়ানো হয়। ফটোকার্ডে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি দাবি করা হয়। সেখানে দাবি করা হয়েছে, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ বলেছেন ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে।’

ডেইলি স্টার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা বলেছে, ডেইলি স্টারের পক্ষ থেকে এমন বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড শেয়ার করা হয়নি।

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৪ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে এক হাজার ৬৬১টি শিশু রয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০০ ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০৩ জন। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X