কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘নতুন অস্ত্র’ ব্যবহার করছে ইসরায়েল!

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানকার চিকিৎসকরা। তারা বলছেন, হামলায় ইসরায়েলি বাহিনী অস্বাভাবিক ধরনের অস্ত্র ব্যবহার করছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসক আলজাজিরাকে বলেন, হাসপাতালে আসা আহতরা নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। নতুন ধরনের এ অস্বাভাবিক অস্ত্র ব্যবহারের কারণে নিহতের সংখ্যা শতভাগে পৌঁছেছে।

এ চিকিৎসক জানান, ইসরায়েলের ব্যবহৃত এ অস্ত্রগুলো অস্বাভাবিক। এর ফলে শরীরে যে গভীর ও ভয়াবহ পোড়ার সৃষ্টি হচ্ছে তা তারা প্রথমবারের মতো দেখছেন।

এদিকে গাজায় স্থল অভিযানের জন্য গাজায় ইসরায়েলকে ইউক্রেনের জন্য বরাদ্দ করা হাজার হাজার গোলাবারুদ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওস নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নির্ধারিত হাজার হাজার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন।

বিষয়টি সম্পর্কে অবহিত ইসরায়েলের এমন তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ও সেনাবাহিনী গাজায় স্থল অভিযানের জন্য ওয়াশিংটনের কাছে তাদের দ্রুত গোলাবারুদের প্রয়োজন বলে জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল আরও বলেছে যে লেবাননের সীমান্তে উত্তেজনার জন্যও তাদের গোলাবারুদের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমি বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রা শুরুর নির্দেশ দিয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ এবং বর্তমান সংঘাত সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ রণতরী পাঠানোয় উদ্বেগ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এটি সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X