কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

এবার ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ফিলিস্তিনের মাহমুদ আব্বাস। তিনি বলেন, আমরা আমাদের ভূমিতেই থাকব। এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার (২১ অক্টোবর) মিসরের কায়রোতে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এমন হুঙ্কার দেন। খবর আলজাজিরার।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা তাদের গাজার বাইরে অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপকে মেনে নেবে না। ইসরায়েলের সেনাবাহিনীর বিরামহীন বোমাবর্ষণের মধ্যেও তারা এ অঞ্চলেই থেকে যাবে।

তিনি বলেন, আমরা স্থানান্তরকে মেনে নেব না। যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেনো আমরা আমাদের জায়গায় থেকে যাব।

আন্তর্জাতিক এ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট জেরুজালেম ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিষয়েও অভিযোগ করেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। এবারের এই শান্তি সম্মেলনে ২০ দেশের নেতারা যোগ দিলেও নেই ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো প্রতিনিধি।

মিসরীয় কর্মকর্তারা বলছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য যুদ্ধবিরতি। তবে ইরান ও ইসরায়েলের মতো মূল কুশীলবরা না থাকায় এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তা দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখানে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের টানা বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজরের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X