কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৫৮০০

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত স্থাপনা। ছবি : রয়টার্স
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত স্থাপনা। ছবি : রয়টার্স

টানা দুই সপ্তাহ পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৮০০ ছাড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৭৫৬ জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ৯৬৭ জন নারী এবং ১১ জন সাংবাদিক রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর এ হামলায় ফিলিস্তিনের আহত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ২০০০ শিশু ও ১৪০০ নারী রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় ১৪০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৭২০ জন শিশু রয়েছে।

অন্যদিকে গত দুই সপ্তাহে ইসরায়েলের পশ্চিম তীরে নিহত হয়েছে ৮৪ জন নাগরিক। তাদের মধ্যে ৩০ জন নারী ও শিশু রয়েছে।

এ ছাড়া এ সময়ে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের ১৪০৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৭ সেনা ও ৫৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাতে ২১০ ইসরায়েলি সেনা ও বেসামরিক লোক বন্দি হয়েছেন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১০

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১১

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১২

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৪

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৫

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৮

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৯

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

২০
X