কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

এবার দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি নারী। ছবি : সংগৃহীত
মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। কাতার ও মিসরের মধ্যস্থতায় এই দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেদা বলেছেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েলি দুই বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) সম্পৃক্ত ছিল।

সোমবার এক বিবৃতিতে আবু ওবেদা বলেছেন, মানবিক ও স্বাস্থ্যগত তাদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি নাগরিক হলেন, ৮৫ বছর বয়সী ইয়োচেভেদ লিফশিটজ এবং ৭৯ বছর বয়সী নুরিট কুপার। আইসিআরসি তাদের পরিচয় নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্রবার কাতারের প্রচেষ্টায় প্রথমবারের মতো দুই বন্দিকে মুক্তি দেয় হামাস। তারা হলেন, জুডিথ রানান ও তার মেয়ে নাতালি। তারা দুজনই মার্কিন নাগরিক।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে অনেক দিন টানা যোগাযোগের পর এসব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে হামাসের মুখপাত্র ওবেদা বলেছিলেন, গত শুক্রবারই এই দুই ইসরায়েলি নারীকে মুক্তি ‍দিতে চেয়েছিল হামাস। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি না হওয়ায় তাদের সোমবার মুক্তি দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১৪০০ মানুষ হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও দ্বৈত নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। এখনও সেখানে হামাসের হাতে দুই শতাধিক জিম্মি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X