কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে ‍যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে মুখ খুলল চীন

গত ১৮ অক্টোবর পাঁচ দিনের শুভেচ্ছা সফরে কুয়েতে এসেছে চীনের ছয়টি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
গত ১৮ অক্টোবর পাঁচ দিনের শুভেচ্ছা সফরে কুয়েতে এসেছে চীনের ছয়টি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যেই চীনের এসব যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে পশ্চিমা গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে এসব যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে মুখ খুলেছে চীন।

গত ১৪ অক্টোবর চীনা সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজসহ ছয়টি যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে মাস্কাট উপকূল ছেড়ে যায়। এরপর চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব যুদ্ধজাহাজ ১৮ অক্টোবর পাঁচ দিনের শুভেচ্ছা সফরে কুয়েতের শুওয়াইখ বন্দরে নোঙর করেছে।

এরপর গত রোববার ইসরায়েলের ওয়াইনেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এসব যুদ্ধজাহাজ চীনে ফিরে যাবে নাকি মধ্যপ্রাচ্যে থাকবে তা এখনও স্পষ্ট নয়।

তবে চীনা বিশ্লেষদের দাবি, চীনের এসব যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রুটিন এসকর্ট মিশনে কুয়েতে এসেছে। বর্তমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে হস্তক্ষেপের জন্য নয়।

রোববার রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধকে জড়িয়ে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে ভিত্তিহীন প্রচারণা বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চীনা নৌবাহিনীর একটি বহর এসকর্ট মিশন করছে। এই অঞ্চলের বিভিন্ন দেশে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে তারা তা করছে। এই সত্যকে সম্মান করে ভিত্তিহীন প্রচার বন্ধ করা উচিত।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে। ইসরায়েলের সহায়তায় এরই মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে। চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

এই যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা বেশ জোর দিয়েই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে চীনের যুদ্ধজাহাজ মোতায়েন নতুন করে আলোচনার জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X