কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক ভূরাজিনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তান। দেশটি যেমন মধ্যপ্রাচ্যে ভারসাম্য বজায় রাখছে, ঠিক তেমই যুক্তরাষ্ট্রের সঙ্গেও মন রক্ষা করে চলছে। এ অবস্থায় গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের আরোপিত ২০ দফা প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান।

গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই আপত্তির কথা জানায় ইসলামাবাদ। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি উত্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং এর পক্ষে ভোটও দেন।

তবে তিনি জানান, এই প্রস্তাবে পাকিস্তান পুরোপুরি সন্তুষ্ট নয়। কারণ এই প্রস্তাবে পাকিস্তানের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত করা হয়নি।

গাজায় শান্তিচুক্তির লক্ষ্যে গত সেপ্টেম্বর ট্রাম্পের উত্থাপিত ২০ দফা প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের প্রস্তাব দেয়া হয়। তবে পাকিস্তান বলছে, এই প্রস্তাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বস্ত রূপরেখা থাকলেও জাতিসংঘের ভূমিকা, গাজা প্রশাসন পর্যবক্ষেণের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস এবং আইএসএফ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই।

বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে ট্রাম্পের আরোপিত প্রস্তাবে পাকিস্তানসহ আরব ও মুসলিম বিশ্ব সম্মতি জানালেও পাকিস্তান এখন অভ্যন্তরীণ চাপে রয়েছে। কারণ আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ইসলামাবাদের। সেই সঙ্গে দেশটি পারমাণবিক শক্তিধরও।

এ অব্স্থায় পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সামনে এগোনোর চেষ্টা করছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান বশীর বলেন, ‘মার্কিন কৌশল খুবই স্পষ্ট এবং এতে ইসরায়েলের প্রতি ঝোঁক রয়েছে। তারপরও আমাদের স্বীকার করতে হবে গাজায় শান্তি প্রতিষ্ঠায় এটিই সবচেয়ে ভালো বিকল্প।

এদিকে মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে পাকিস্তানের যেভাবে সখ্যতা বাড়ছে, সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। দেশটির গাজায় সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে বিশ্বের কাছে নিজেদের সক্ষমতাকে আরও প্রসারিত করতে চাইছে। তবে এটি পাকিস্তানের জন্য মোটেও সহজ হবে না। কারণ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ মোতায়েনের ক্ষেত্রে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। এজন্য আরব আমিরাত এবং জর্ডানও গাজায় সেনা পাঠানোর ক্ষেত্রে আগ্রত দেখাচ্ছে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X