কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে আমিরাতে হাজারও বন্দির মুক্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদুল আজহা উপলক্ষে দেড় হাজার বন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম দুবাইয়ের কারাগার থেকে বিভিন্ন দেশের ৬৫০ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও পবিত্র ঈদুল আজহা উদযাপনের আগে ৯৮৮ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া উম্ম আল কোয়াইনের শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুআল্লাও বৃহস্পতিবার কিছু সংখ্যক বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ইসা আল-হুমাইদান বলেছেন, বন্দিদের পরিবারে সুখ-সমৃদ্ধি ও নতুন জীবনের সুযোগ দেওয়ার লক্ষ্যে এবং সমাজে যেন তারা আবারও যুক্ত হতে পারেন, সেজন্য তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন শেখ মোহাম্মদ।

এ ছাড়া ক্ষমা ও সহনশীলতার ওপর ভিত্তি করে আমিরাতের মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্দিদের মুক্তির নির্দেশ দেন প্রেসিডেন্ট।

প্রতি বছর পবিত্র রমজান ও ঈদুল আজহার আগে বন্দিদের ‍মুক্তি দেওয়ার প্রচলন রয়েছে আরব আমিরাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X