মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের আকাশে আয়রন ড্রোম। পুরোনো ছবি।
ইসরায়েলের আকাশে আয়রন ড্রোম। পুরোনো ছবি।

ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের ড্রোনকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় একটি বেনামি ড্রোন শণাক্ত করা হয়েছে। তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে ইসরায়েল।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এটিকে তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের সাথে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীদের কয়েক সপ্তাহ ধরে হামলা-পাল্টা হামলা চলছে।

ইসরায়েল জানিয়েছে, ড্রোনকে লক্ষ্য করার জবাবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনস্থলে হামলা চালিয়েছে। এছাড়া আরও কয়েকটি পৃথক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েল নিজেদের আকাশে বেনামি ড্রোন শনাক্ত করার দাবি জানায়। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণের শহর আইলাতে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে এ বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। এরপর নিজেদের জন্য হুমকি মনে করা এ ড্রোনকে ভূপাতিত করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে আইডিএফ জানায়, এ ড্রোন বেসামরিক লোকদের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি। এ ছাড়া ইসরায়েলের ভূখণ্ডে কোনো ধরনের অনুপ্রবেশ চিহ্নিত করা হয়নি। এ ছাড়া ড্রোনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

এর আগে মঙ্গলবার ইসরায়েলের হামলার হুমকি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এইলাতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এরপর লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল।

হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলকে লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছেন। এ হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X