কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ১১ সেনা নিহত

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

২৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এমন পরিস্থিতিতে আরও ১১ সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধে নিহত সৈনিকদের তালিকা আপডেট করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে আরও ১১ সৈনিক নিহতের কথা জানিয়েছে তারা।

আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলের আরও ১১ সেনা নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। এসব সেনাদের সবার বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলিদের ওপর দুদিক থেকে হামলার দাবি করে ফিলিস্তিন। দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলিদের ওপর উত্তর ও দক্ষিণ দিক থেকে হামলা করা হয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে।

হামাস জানিয়েছে, মঙ্গলবার সকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলিদের ওপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও মেশিন গান হামলা করা হয়েছে। ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর ইসরায়েলের হামলা ও স্থল অভিযান নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যে এমন হামলা চালিয়েছে তারা।

গাজায় ক্রমেই স্থল অভিযানের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১৪০০ নাগরিক নিহত হয়েছে। ফলে হামাসকে শাস্তি দিতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলের সেনারা গাজার উত্তর ও দক্ষিণের প্রধান সড়ককে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সোমবার এসব শহরের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সেনারা।

ইসরায়েলের হামলার জবাবে হামাসের সামরিক উইং আল কাসেম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল। এ সময় তারা মেশিন গান দিয়ে হামলা চালিয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের চারটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল কাসেম ব্রিগেড আরও জানায়, দক্ষিণে ছাড়াও উত্তরে তারা ইসরায়েলের দুটি ট্যাংক এবং বুলডোজারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X