কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে হামাসের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এ আলোচনাটি কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে।

হামাসের সিনিয়র সদস্য মোসা মোহাম্মদ আবু মারজুক জানান, গাজায় হামাসের সামরিক উইং ইজ আদ দিন আল কাসেম ব্রিগেডের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছে ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে যোগাযোগ করেছে।

যদিও এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিবরি বলেন, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আপত্তি জানাবে ওয়াশিংটন। কেননা যুদ্ধবিরতির ফলে কেবল হামাসই লাভবান হবে।

অন্যদিকে গত সপ্তাহে ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই হামাসের হাতে জিম্মি থাকাদের মধ্যে দুজন আমেরিকানকে ছেড়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দিয়েছেন।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে।’ তিনি দাবি করেন, দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে- বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।

এরপর চলতি সপ্তাহে রাশিয়া সফরে গেছেন হামাসের শীর্ষ নেতারা। এ সময় ইসরায়েলের জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছেন তারা। দেশটি বলছে, যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিদের মুক্তি নয়। রাশিয়ার সংবাদমাধ্যম কমেরসান্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম হামাসের শীর্ষ নেতা আবু হামিদের বরাতে জানিয়েছে, তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজার ৫০ জিম্মি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার বিভিন্ন উপদলের কাছে থাকা জিম্মিদের খুঁজে বের করতে সময় লাগবে। ফলে যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।

উল্লেখ্য, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে গাজাকে সমর্থন দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুদ্ধের পরিণতি নিয়ে একের পর এক সতর্কবার্তা দিয়ে আসছেন। বুধবার নতুন এক হুঁশিয়ারিতে তিনি বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X