কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের ওপর ‍অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা উত্তর গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার লক্ষ্য করে হামলা করেছে।

কাসেম ব্রিগেডের দাবি, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অন্তত দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।

আল জাজিরা আরবিকে এক বিবৃতিতে তারা জানায়, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ‘আল-ইয়াসিন-১০৫’ নামের অ্যান্টিট্যাঙ্ক শেল নিক্ষেপ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গাজা শহরের উত্তর-পশ্চিমে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরের আগে ওই এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণের খবরও পাওয়া গেছে।

এ ছাড়া বৃহস্পতিবার পশ্চিম তীরে হামাসের হামলায় ৩০ বছর বয়সী একজন ইসরায়েলি ব্যক্তি নিহতের খবর পাওয়া যায়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

পশ্চিম তীরের শহর বেত লিডের কাছে তার উল্টে যাওয়া গাড়ি পাওয়া যায়। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সেবা দেওয়া প্রতিষ্ঠান জানায়, ৫৫৭ নং রুটে তাদের কর্মকর্তারা উল্টে থাকা গাড়িটি দেখতে পান।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা উত্তর গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার লক্ষ্য করে হামলা করেছে।

কাসেম ব্রিগেডের দাবি, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অন্তত দুটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজার লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে।

আল জাজিরা আরবিকে এক বিবৃতিতে তারা জানায়, ‘লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আল ইয়াসিন-১০৫’ নামের অ্যান্টিট্যাঙ্ক শেল নিক্ষেপ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গাজা শহরের উত্তর-পশ্চিমে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরের আগে ওই এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণের খবরও পাওয়া গেছে।

এ ছাড়া বৃহস্পতিবার পশ্চিম তীরে হামাসের হামলায় ৩০ বছর বয়সী একজন ইসরায়েলি ব্যক্তি নিহতের খবর পাওয়া যায়। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পশ্চিম তীরের শহর বেত লিডের কাছে তার উল্টে যাওয়া গাড়ি পাওয়া যায়। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সেবা দেওয়া প্রতিষ্ঠান জানায়, ৫৫৭ নং রুটে তাদের কর্মকর্তারা উল্টে থাকা গাড়িটি দেখতে পান।

এদিকে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবানন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের ড্রোনকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় একটি বেনামি ড্রোন শণাক্ত করা হয়েছে। তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে ইসরায়েল।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এটিকে তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের সাথে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীদের কয়েক সপ্তাহ ধরে হামলা-পাল্টা হামলা চলছে।

ইসরায়েল জানিয়েছে, ড্রোনকে লক্ষ্য করার জবাবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি পৃথক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েল নিজেদের আকাশে বেনামি ড্রোন শনাক্ত করার দাবি জানায়। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণের শহর আইলাতে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে এ বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। এরপর নিজেদের জন্য হুমকি মনে করা এ ড্রোনকে ভূপাতিত করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X