কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১৫

শুক্রবার গাজায় আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
শুক্রবার গাজায় আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, শুক্রবার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত রোগীদের আল-শিফা হাসপাতাল থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অ্যাম্বুলেন্স বহরকে নিশানা করেই বোমা হামলা করেছে ইসরায়েলি সেনারা।

তিনি বলেন, আমরা রেড ক্রস ও রেড ক্রিসেন্টকে অবহিত করেছি। আমরা সারা বিশ্বকে জানিয়েছি। এসব অ্যাম্বুলেন্সে বহু আহত মানুষ ছিলেন। এটি একটি মেডিকেল গাড়ির বহর ছিল।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পাশে তাদের একটি অ্যাম্বুলেন্সকে নিশানা করেও হামলা হয়েছে। তবে এ হামলায় তাদের কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছেন।

অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, যোদ্ধা ও অস্ত্র পরিবহনে এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করে আসছিল হামাস। এ হামলায় বেশ কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পরপর সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X