কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনা কর্মকর্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিএনএনের সাংবাদিক

সিএনএনের প্রবীণ সাংবাদিক উলফ ব্লিজার ও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। ছবি : সংগৃহীত
সিএনএনের প্রবীণ সাংবাদিক উলফ ব্লিজার ও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রবীণ সাংবাদিক উলফ ব্লিজার।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পরপর সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

ইসরায়েলি সেনা কর্মকর্তারা বলছেন, হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যার উদ্দেশ্যে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা করেছে। এ জন্য শরণার্থী শিবিরে হামলার বিষয়টি ন্যায়সংগত। তবে তাদের এমন জবাবে সন্তুষ্ট হতে না পেরে এ হামলা সম্পর্কে আরও তথ্য দিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচটকে চাপ দেন সাংবাদিক উলফ ব্লিজার।

গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে রিচার্ড হেচটকে উলফ ব্লিজার জিজ্ঞেস করেন, ধরে নিলাম, এত এত ফিলিস্তিনি শরণার্থীর মাঝে হামাস কমান্ডার ছিলেন। এরপরও ইসরায়েলি সেনারা সেখানে গেল এবং হামাস কমান্ডারকে হত্যা করতে বোমা ফেলল। যদিও তারা জানত যে সেখানে বোমা হামলা করলে অনেক বেসামরিক নারী, পুরুষ ও শিশু নিহত হবে? বিষয়টা এমন নয় কি?

জবাবে ইসরায়েলি সেনা মুখপাত্র বলেছেন, এটা যুদ্ধের একটি কৌশল। আমরা তাদের আগেই এখান থেকে দক্ষিণ গাজা চলে যেতে বলেছিলাম।

ইসরায়েলের দাবি, হামলার সময় হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারি শরণার্থী শিবিরে ছিলেন। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সিএনএনকে জানিয়েছে, ওই সময় ইব্রাহিম সেখানে ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X