কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

গাজাকে দ্বিখণ্ডিত করল ইসরায়েল

ইসরায়েলি হামলার পর বিধ্বস্ত এলাকায় জীবিতদের খোঁজ করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলার পর বিধ্বস্ত এলাকায় জীবিতদের খোঁজ করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের মধ্যে উপত্যকাটিকে দুই ভাগে ভাগ করে ফেলার দাবি করেছে তেলআবিব। এমনকি গাজার রাজধানী গাজা সিটিকে চারদিক থেকে ঘিরে রাখার দাবিও করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রোববার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি রোববার জানান, গাজাকে এখন থেকে উত্তর গাজা ও দক্ষিণ গাজা হিসেবে চিহ্নিত করা হবে। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এটিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রোববার রাত থেকেই গাজার ওপর নির্বিচারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এদিন উত্তর গাজায় শতাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তবে উপত্যকাটিতে ইন্টারনেট ও মোবাইল টেলিকম সেবা বন্ধ থাকায় হামলার পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হতে পারেনি গণমাধ্যমগুলো।

ইসরায়েলি বিমানবাহিনী রোববার রাতে গাজার দুটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে আসে। এ দিন মাগাজি শরণার্থী শিবিরে এবং বুরেজি শরণার্থী শিবিরের একটি স্কুলের কাছে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক। যদিও গাজায় সামরিক অভিযান শুরুর পর বেসামরিক নাগরিকদের সেখানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে।

এর আগে শনিবার আরব বিশ্বের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে আরব বিশ্বের মন্ত্রীরা গাজায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। হামাসের সদস্যরা পুনর্গঠিত হয়ে পুনরায় ৭ অক্টোবরের মতো হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X